In coastal communities of Bangladesh, women and adolescent girls are living with the growing impacts of climate change, disasters, and gender-based violence. In this challenging reality, the Women-Led Community Centre (WLCC) has become a safe and supportive space for women and girls to seek protection, guidance, skills, and hope.
This centre is more than just a service point. It is a place where women can share their experiences, receive support, build confidence, learn new skills, and take steps toward a safer and more independent life. Through counselling, referral support, awareness sessions, skills development, and community-based engagement, the centre is helping women strengthen their coping, adaptive, and transformative capacities.
This video highlights why the Women-Led Community Centre was established, what services women and girls receive, and how this initiative is transforming lives in climate-affected coastal communities.
The video was produced under the project “Enhancing Climate Resilience for Women and Girls by Strengthening Coping, Adaptive, and Transformative Capacities to Address Climate-Induced GBV Risks and Ensure Access to Multi-Sectoral GBV Response Services in High-Risk Disaster-Prone Districts of Bangladesh.”
Supported by: ActionAid and UNFPA
নারী নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টার: উপকূলীয় বাংলাদেশের নারীদের জীবন বদলে দিচ্ছে
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, দুর্যোগ এবং জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকির মধ্যে বসবাস করছে অনেক নারী ও কিশোরী। এমন কঠিন বাস্তবতায় নারী নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টার (WLCC) হয়ে উঠেছে তাদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও আশার জায়গা।
এই সেন্টার শুধু একটি সেবা কেন্দ্র নয়। এটি এমন একটি স্থান, যেখানে নারীরা নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা বলতে পারেন, প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন, আত্মবিশ্বাস তৈরি করতে পারেন, নতুন দক্ষতা শিখতে পারেন এবং নিরাপদ ও স্বনির্ভর জীবনের পথে এগিয়ে যেতে পারেন। কাউন্সেলিং, রেফারেল সেবা, সচেতনতা সেশন, দক্ষতা উন্নয়ন এবং কমিউনিটি পর্যায়ের কার্যক্রমের মাধ্যমে এই সেন্টার নারীদের মোকাবিলা, অভিযোজন ও রূপান্তরমূলক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে।
এই ভিডিওতে তুলে ধরা হয়েছে কেন নারী নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে, নারীরা এখানে কী ধরনের সেবা পাচ্ছেন এবং কীভাবে এই উদ্যোগ জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলের নারীদের জীবন বদলে দিচ্ছে।
ভিডিওটি “Enhancing Climate Resilience for Women and Girls by Strengthening Coping, Adaptive, and Transformative Capacities to Address Climate-Induced GBV Risks and Ensure Access to Multi-Sectoral GBV Response Services in High-Risk Disaster-Prone Districts of Bangladesh” প্রকল্পের আওতায় নির্মিত।
সহযোগিতায়: ActionAid ও UNFPA
