আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান সপ্তাহ

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদের ৩১তম (কপ-৩১) ৯–২০ নভেম্বর ২০২৬ তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে কৃষি ও খাদ্যনিরাপত্তায় শারম আল-শেখ যৌথ কার্যক্রমের ভবিষ্যৎ, বেলেম অভিযোজন সূচকের বাস্তবায়ন, ন্যায্য রূপান্তর ব্যবস্থা, ক্ষয়ক্ষতি তহবিল এবং বছরে ৩০০ বিলিয়ন ডলারের নতুন অর্থায়ন লক্ষ্যে অনুদান-ঋণের অনুপাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বাংলাদেশ বিশ্বের মোট নিঃসরণের ০.৫ শতাংশেরও কম করে, অথচ জলবায়ু অভিঘাতে সবচেয়ে বেশি হারাচ্ছেন এ দেশের কৃষক, জেলে ও গ্রামীণ মানুষ। ২০১৫ থেকে ২০২০ সালে দুর্যোগে ক্ষতি হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৯৯ কোটি টাকা, যা আগের ছয় বছরের প্রায় ১০ গুণ। একই সঙ্গে কৃষি এখন আমদানি করা জ্বালানির ওপর নির্ভরশীল: ৯ লাখ ৫১ হাজার অগভীর নলকূপ ডিজেলে চলে, আর বছরে অন্তত ১৬ লাখ টন ইউরিয়া আমদানি করতে হয়। এনডিসি ৩.০ বাস্তবায়নের ১১৬.১৮ বিলিয়ন ডলারের মধ্যে ৯০.২৩ বিলিয়নই বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল, অথচ উন্নয়নশীল দেশের জলবায়ু অর্থের ৬৫ শতাংশ আসছে ঋণ হিসেবে।

কপ-২৬-এর সময় খানি ও প্রান দেশব্যাপী প্রচারাভিযানে জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার দাবি তুলেছিল। কপ-৩১-এ সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার প্রশ্নটি আরও নির্দিষ্ট: কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তরের দায় ও খরচ যেন ক্ষুদ্র কৃষকের ঘাড়ে না পড়ে, আর তার অর্থ যেন ঋণ নয়, অনুদান হয়।

এই প্রেক্ষাপটে কপ-৩১ চলাকালে স্থানীয় পার্টনার সংগঠন, বিডব্লিউজিইডি, ক্লিন, প্রান ও খানি যৌথভাবে ২০ জেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান সপ্তাহ পালন করবে। প্রতিটি কর্মসূচি হবে জনসমাগম এলাকায় মোবিলাইজেশন ধরনের, এমন একটি দৃশ্য ঘিরে যা গণমাধ্যমের নজর কাড়ে: তরুণদের উদ্ভাবনী প্রদর্শনী, নারীদের ব্যতিক্রমী শোভাযাত্রা, অথবা মাঠের মানুষের সমাবেশ। সম্মেলন চলাকালীন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা এবং নাগরিক সমাজের ন্যায্য দাবিগুলোকে কপ (COP) আলোচনায় কার্যকরভাবে যুক্ত করা। একইসাথে, কৃষি খাতকে কেবল কার্বন নিঃসরণ হ্রাসের (Mitigation) গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে; বরং খাদ্যের অধিকার, জলবায়ু অভিযোজন (Adaptation), জ্বালানি নিরাপত্তা, প্রান্তিক মানুষের জীবিকা এবং ন্যায্য জলবায়ু অর্থায়নের একটি সমন্বিত ক্ষেত্র হিসেবে বিশ্বদরবারে তুলে ধরা।

Campaign Document
  1. Concept Paper  >>Click for Download << 
  2. Position Paper   >>Click for Download <<
  3.  Press Briff   >>Click for Download <<

 

Campaign Materials
  1. Campaign Logo   >>Click for Download <<
  2. Campaign Banner  >>Click for Download << 
  3. Campaign Festoon Bangla >>Click for Download << 
  4. Campaign Festoon English >>Click for Download << 

 

Share Via :

Facebook
Twitter
WhatsApp

Leave a Reply

Others